Agnimitra Paul: হকারদের কি পুনর্বাসন দেওয়া হবে? যা জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা | Minister Agnimitra Paul on Hawker Eviction:
বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই শুরু হয়েছে সরকারি জায়গায় বেআইনি দখলমুক্ত অভিযান। সরানো হচ্ছে হকারদের। কিন্তু, এই পদক্ষেপের বিরুদ্ধে সরব হয়েছে কংগ্রেস ও বাম দলগুলি। সমাজমাধ্যমে মুখ খুলছে তৃণমূলও। দাবি উঠছে হকারদের পুনর্বাসনের। এই বিষয়ে পুর ও নগরোন্নায়ন মন্ত্রী অগ্নিমিত্রা পল বলেন,”এটা আমরা ভেবেছি। আমাদের মাথায় আছে। কিন্তু সবজায়গায় তো করা সম্ভব নয়, জায়গাও নেই। যেখানে জায়গা আছে, আমি বলেছি সেখানে জায়গা দেখতে। আর যে ২০ বছর বা ৩০ বছর ধরে রয়েছে, তার জন্যই এটা করতে বলেছি। যে পাঁচ বছর বা ছয় বছর এসছেন, তাঁদের জন্য করার তো কোনও মানে হয় না। আর ফুটপাথ দিয়ে মানুষ যাবে না, সেখানে দোকান থাকবে, এটা তো মানা যায় না। তাহলে এটা সভ্য সমাজ কোথা থেকে হল?”