ফিচারের ভিড়ে বিভ্রান্ত? স্মার্টওয়াচ কেনার সময়ে এড়িয়ে চলুন এই ভুলগুলি - 24 Ghanta Bangla News
Home

ফিচারের ভিড়ে বিভ্রান্ত? স্মার্টওয়াচ কেনার সময়ে এড়িয়ে চলুন এই ভুলগুলি

Spread the love

তবে স্মার্টওয়াচ কেনার আগে আপনার বাজেট কেমন রয়েছে সেটি দেখাও খুব গুরুত্বপূর্ণ। বর্তমানে বাজারে বিভিন্ন দামের অসংখ্য স্মার্টওয়াচ পাওয়া যায়। কিছু প্রিমিয়াম ব্র্যান্ড উন্নত প্রযুক্তি ও বিশেষ ফিচারের জন্য বেশি দাম নেয়, আবার অনেক বাজেট-ফ্রেন্ডলি ব্র্যান্ড রয়েছে, যারা তুলনামূলক কম দামে ভালো মানের স্মার্টওয়াচ অফার করে। তাই অযথা বেশি খরচ না করে আপনার কী কী ফিচার প্রয়োজন, সেই চাহিদা অনুযায়ী সেরা মডেলটি নির্বাচন করুন।

স্মার্টওয়াচের ক্ষেত্রে আরও একটি জিনিস খুব গুরুত্বপূর্ণ, তা হলো আপনার স্মার্টওয়াচ কতটা আরামদায়ক। কারণ এটি এমন একটি ডিভাইস যা অনেকেই দিনের বেশিরভাগ সময়, এমনকী রাতে ঘুমোনোর সময়ও পরে থাকেন।

তাই ঘড়ির ওজন, আকার এবং স্ট্র্যাপটি কেমন, সবটা যাচাই করে নিয়ে তারপর কেনা উচিত। কারও কাছে সিলিকন স্ট্র্যাপ বেশি আরামদায়ক মনে হতে পারে, আবার কেউ মেটাল বা মেশ স্ট্র্যাপ পছন্দ করেন। দীর্ঘক্ষণ ব্যবহারের জন্য আরামদায়ক স্মার্টওয়াচ বেছে নেওয়াই সবচেয়ে ভালো।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *