৭-৭-৭ রুল কী ভাবে দাম্পত্য জীবনে কলহ দূর করে? - 24 Ghanta Bangla News
Home

৭-৭-৭ রুল কী ভাবে দাম্পত্য জীবনে কলহ দূর করে?

Spread the love

৭-৭-৭ রিলেশনশিপ রুল কী? 

সম্পর্কের গভীরতা বাড়ানোর একটি সহজ কৌশল হলো ৭-৭-৭ রুল। আরও সহজ ভাবে বললে যা দাঁড়ায়, তা হলো একে অন্যের সঙ্গে সময় কাটানোর উপায়। শুধু আপনাকে এই নিয়মকে তিনটি অভ্যাসে পরিণত করে ফেলতে হবে।

এক, প্রতি সাত দিনে একবার ডেট নাইট। সেটা বাড়িতেও হতে পারে, আবার বাড়ির বাইরেও যেতে পারেন।

দুই, সাত সপ্তাহ অন্তর একটি উইকএন্ড ট্রিপ। কাছেপিঠে দু’দিনের জন্য ঘুরে আসতে পারেন। লং ড্রাইভেও যেতে পারেন। পাহাড় বা সমুদ্রসৈকত বেছে নিতে পারেন। আবার শহরের কাছাকাছি কোনও রিসর্টেও সময় কাটাতে পারেন।

তিন, প্রতি সাত মাস অন্তর দূরে কোথাও ঘুরতে যাওয়া। মোটামুটি ৭-১০ দিনের একটা ট্রিপ প্ল্যান করতে হবে। তার চেয়ে বেশি দিনের জন্যও ঘুরতে যেতে পারেন। দেশের মধ্যে বা বিদেশেও ঘুরতে যেতে পারেন। শুধু এমন জায়গা বেছে নিতে হবে, যেখানে আপনারা দু’জন কখনও যাননি। নতুন জায়গা একসঙ্গে এক্সপ্লোর করতে হবে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *