সন্তান কোলে নিয়ে বহুতল থেকে ঝাঁপ সফটওয়্যার ইঞ্জিনিয়ারের
তদন্তে উঠে এসেছে, গত কয়েক মাস ধরে ঈশা ঘুমের সমস্যায় ভুগছিলেন। রিপোর্ট অনুযায়ী, তিনি উদ্বেগ এবং সন্তান জন্মের পরে মানসিক চাপের মতো সমস্যার মধ্যে ছিলেন। যার সঙ্গে জুড়েছিল অনিদ্রার সমস্যাও। পরিবারের সদস্যদের বক্তব্য, তাঁর চিকিৎসাও চলছিল। তবে ঘটনার আগে এমন কোনও স্পষ্ট ইঙ্গিত ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।