‘লগান’-এর রজত জয়ন্তী! শাহরুখ এবং হৃতিক কেন ছবির প্রস্তাব ফিরিয়েছিলেন জানেন?
যশপাল শর্মা জানান, ছবির সাফল্যের কারণে গোটা টিম বিশ্বের বিভিন্ন দেশে যাওয়ার সুযোগ পেয়েছিল। তাঁরা প্রায় এক মাস আমেরিকায় ছিলেন। সেই সময়ই ঘটে ৯/১১-এর ভয়াবহ হামলা। অভিনেতার মতে, ‘লগান’-এর সাফল্যের সমস্ত কৃতিত্বই প্রাপ্য পরিচালক আশুতোষ গোয়ারিকরের, কারণ সবাই যখন ছবিটির ভবিষ্যৎ নিয়ে সন্দিহান ছিলেন, তখন একমাত্র তিনিই নিজের গল্পের উপর অটুট বিশ্বাস রেখেছিলেন।
আজ ২৫ বছর পরও ‘লগান’ ভারতীয় সিনেমার অন্যতম সেরা ছবির তালিকায় জায়গা করে রেখেছে। আর সেই ছবিকেই একসময় ফিরিয়ে দিয়েছিলেন শাহরুখ খান, হৃতিক রোশন এবং প্রথমে আমির খানও— এই তথ্য নতুন করে চর্চার বিষয় হয়ে উঠেছে বলিউডে।