Ration Scam: সাইসাই করে ট্রাক যাচ্ছিল, এলাকাবাসী আটকাতেই বস্তা বস্তা বেরিয়ে এল রেশনের চাল | 20 bag rice recover from nadia - 24 Ghanta Bangla News
Home

Ration Scam: সাইসাই করে ট্রাক যাচ্ছিল, এলাকাবাসী আটকাতেই বস্তা বস্তা বেরিয়ে এল রেশনের চাল | 20 bag rice recover from nadia

Spread the love

কল্যাণী: তৃণমূল আমলে রেশন দুর্নীতির (Ration Scam Case) অভিযোগ তৎকালীন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে জেলে যেতে হয়েছিল।তারপর পালা বদল হয়। নতুন খাদ্যমন্ত্রী হয়েছেন অশোক কীর্তনিয়া। আর তিনি মন্ত্রী হওয়ার পর প্রথমেই বলেছিলেন, “না খাউঙ্গা না খানে দুঙ্গা।” এই কড়া বার্তার পরও কিছু মানুষ শুধরাচ্ছে না। এবার নদিয়ায় কল্যাণীর মুরাতিপুর এলাকায় রেশনের চাল পাচারের অভিযোগ। শনিবার দুপুরে একটি গুদাম থেকে ২০ বস্তা চাল অন্যত্র নিয়ে যাওয়ার সময় স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হয়। এরপর তারা গাড়িটি আটক করে দ্রুত বিষয়টি কল্যাণী থানায় জানায়।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সংশ্লিষ্ট গাড়িটিকে আটক করে এবং গাড়ির চালককে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়। গাড়ি থেকে উদ্ধার হয় প্রায় ২০ বস্তা চাল।

স্থানীয়দের অভিযোগ, সরকারি রেশন ব্যবস্থার জন্য নির্ধারিত চাল সরকারি বস্তা থেকে বের করে অন্য বস্তায় ভরে পাচারের চেষ্টা করা হচ্ছিল। দীর্ঘদিন ধরেই এলাকায় এ ধরনের অনিয়মের অভিযোগ উঠছিল। গত কয়েকদিনেও বিভিন্ন জায়গায় রেশন সামগ্রী পাচারের একাধিক ঘটনা সামনে এসেছে বলে দাবি স্থানীয়দের।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ চালগুলির উৎস, গন্তব্য এবং এর সঙ্গে আর কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখছে। প্রাথমিক তদন্ত শুরু হয়েছে এবং পুরো ঘটনার পেছনে কোনও বড় চক্র কাজ করছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *