রাজ্যের অর্থনৈতিক ব্যবস্থার উন্নতি, শিল্পায়নের জন্য ‘ত্রিমুখী’ নীতি নিয়ে চলবে সরকার।
কোন ত্রিমুখী নীতি?
মুখ্যমন্ত্রী জানান, যতগুলো রাজ্য অর্থনৈতিক ভাবে এগিয়েছে, শিল্প-বিনিয়োগ-এর ভিত্তিতেই এগিয়েছে। এই রাজ্যগুলিতে তিন ধরনের প্রক্রিয়া চালানো হয়েছে।
১) রাজ্য স্তরের বিভিন্ন শূন্যপদে যোগ্য মেধাবীদের নিয়োগ করা।
২) একাধিক কেন্দ্রীয় প্রকল্পের বাস্তবায়ন ও ব্যাঙ্কিং ক্ষেত্রে রেভেলিউশন করে ছোট ও বড় ব্যবসায়ীদের ব্যাঙ্কিং সুবিধা দেওয়া। বেকার যুবকদের সাবসিডি ওরিয়েন্টেড ব্যবসায় সাহায্য করা।
৩) ভারী শিল্প, এমএসএমই ইন্ডাস্ট্রি, ফুড প্রসেসিং, হর্টিকালচার এবং ফিশারি-সহ অন্যান্য সেক্টরে প্রসেসিং ইউনিট এবং ইন্ডাস্ট্রি গড়ে তোলা।