তামিলনাড়ুতে তিন পড়ুয়াকে পিষে দিল গাড়ি, ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর - 24 Ghanta Bangla News
Home

তামিলনাড়ুতে তিন পড়ুয়াকে পিষে দিল গাড়ি, ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর

Spread the love

পুলিশ এবং স্থানীয় সূত্রে খবর, ওই পড়ুয়ারা সকলেই ষষ্ঠ শ্রেণির পড়ুয়া। বৃহস্পতিবার বিকেলে, ক্লাস শেষ হওয়ার পরে, স্কুল থেকে হেঁটে বাড়ি ফিরছিল তারা। সেই সময়েই কারাকোট্টাই সরকারি হায়ার সেকেন্ডারি সকলের কাছে একটি দ্রুতগামী গাড়ি তাদের ধাক্কা মারে। জানা গিয়েছে, ওই গাড়িটি তাঞ্জাভুর থেকে মান্নারগুডির দিকে যাচ্ছিল। গাড়ির চাকা ফেটে যাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। তখনই রাস্তায় পাশ দিয়ে হেঁটে যাওয়া ওই পড়ুয়ারা গাড়ির ধাক্কায় পড়ে যায়। উল্টে যায় গাড়িটিও। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিন পড়ুয়ার।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *