টেক্সাসে বন্দুকবাজের হামলায় মৃত ১, আহত ১০
হাসপাতালে লকডাউন
মিডল্যান্ড পুলিশ বিভাগের (Midland Police Department) প্রধান গ্রেগ স্নো সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, শুক্রবার সকালে ওয়েস্ট ওয়াল স্ট্রিটের ৪৬০০ ব্লকের একটি ভবন থেকে আচমকা গুলির শব্দ শুনে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। প্রথমেই তারা এলাকাটি ঘিরে ফেলে। এই ঘটনার জেরে তীব্র আতঙ্ক ছড়ায় পাশের মিডল্যান্ড মেমোরিয়াল হাসপাতালেও।
হাসপাতালের মুখপাত্র তাসা রিচার্ডসন জানিয়েছেন, নিরাপত্তার স্বার্থে স্থানীয় সময় সকাল ৮:২০ নাগাদ হাসপাতাল চত্বরে সম্পূর্ণ ‘লকডাউন’ জারি করা হয়। পরে সকাল ১০:১০ নাগাদ সেই লকডাউন প্রত্যাহার করা হলেও জরুরি বিভাগে এখনও কড়া বিধিনিষেধ জারি রাখা হয়েছে।