ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগে গ্রেপ্তার জেলা পরিষদের কর্মাধ্যক্ষের পুত্র
গ্রেপ্তার করা হয়েছে কোচবিহার জেলা পরিষদের কর্মাধ্যক্ষের পুত্র নীহার বড়ুয়াকে। বুধবার রাতে কোচবিহার জেলা পরিষদের তৃণমূল কংগ্রেসের কর্মাধ্যক্ষ চৈতি বর্মন বড়ুয়ার ছেলে নীহার বড়ুয়াকে গ্রেপ্তার করেছে বক্সিরহাট থানার পুলিশ। আলিপুরদুয়ার জেলার কামাখ্যাগুড়ি থেকে গ্রেপ্তার করা হয় তাঁকে। ২০২১ সালের ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে নীহারকে। বৃহস্পতিবার ধৃতকে আদালতে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ।