ভাঙছে তৃণমূলের সাম্রাজ্য, ভাঙড়ে দু’টি পঞ্চায়েত দখল আইএসএফের
আইএসএফ নেতা আরাবুল ইসলাম বলেন, ‘তৃণমূল নেতাদের নানা দুর্নীতিতে অতিষ্ঠ হয়ে অনেক পঞ্চায়েত সদস্য আমাদের দলে যোগদান করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক ভাঙড়ের এক তৃণমূল নেতা বলেন, ‘ভোটের পরে আমাদের নেতা–কর্মীদের মিথ্যে মামলায় ফাঁসানো ও হেনস্থা করা হচ্ছে। আইএসএফে যোগদান ছাড়া আর কোনও উপায় নেই।’