‘…কোনও আলোচনা হয়নি’, হাতে ফুল মেশার জল্পনায় আপাতত জল ঢেলে জানাল কংগ্রেস
কংগ্রেস হাইকমান্ডের বৈঠকে ঠিক হয়েছে, আগামী দু-তিন মাসের মধ্যে দেশজুড়ে কংগ্রেস আন্দোলনে নামছে। দেশের অর্থনৈতিক অবস্থার অবক্ষয়, নিত্য প্রয়োজনীয় জিনিসের দামবৃদ্ধি, সাধারণ মানুষের সমস্যা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে জোরদার আন্দোলন গড়ে তোলা হবে। কয়েকদিনের মধ্যেই এই কর্মসূচির নাম, সময়সূচি জানিয়ে দেওয়া হবে কংগ্রেসের তরফে।