Modi eats Jhalmuri: দিল্লিতে শুভেন্দুর হাতে ঝালমুড়ি খেলেন প্রধানমন্ত্রী মোদী | PM Narendra Modi eats Jhalmuri from Bengal CM Suvendu Adhikari - 24 Ghanta Bangla News
Home

Modi eats Jhalmuri: দিল্লিতে শুভেন্দুর হাতে ঝালমুড়ি খেলেন প্রধানমন্ত্রী মোদী | PM Narendra Modi eats Jhalmuri from Bengal CM Suvendu Adhikari

Spread the love

নয়া দিল্লি: বুধবার দিল্লিতে ছিল এনডিএ জোটের বিশেষ বৈঠক। এদিনই নেহরুর রেকর্ড ভেঙে দীর্ঘতম সময়ের প্রধানমন্ত্রীর তকমা পেয়েছেন নরেন্দ্র মোদী। সেই বিশেষ দিনেই নিজের হাতে ঝালমুড়ি বানিয়ে মোদীর হাতে তুলে দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বলা বাহুল্য, বাংলার নির্বাচনে বিজেপির সাফল্যের পর গেরুয়া শিবিরে ঝালমুড়ির জনপ্রিয়তা বেড়েছে।

পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের প্রচারের সময়েও আলোচনার কেন্দ্রে চলে এসেছিল ঝালমুড়ি। গত ১৯ এপ্রিল ঝাড়গ্রামে ভোটপ্রচারে গিয়েছিলেন মোদী। সেখান থেকে ফেরার সময় কনভয় দাঁড় করিয়ে ঝাড়গ্রাম রাজ কলেজ মোড়ের কাছে। ১০ টাকার ঝালমুড়ি কিনে খান প্রধানমন্ত্রী। ঝাড়গ্রামের সেই ঝালমুড়ি বিক্রেতাও শিরোনামে চলে আসেন। এমনকী তাঁকে পরবর্তীতে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছিল বলেও অভিযোগ ওঠে।

পশ্চিমবঙ্গের ভোটে বিজেপির বিপুল জয়ের পর দিল্লিতে বিজেপির সদর দফতরে যখন উদযাপন হচ্ছিল, তখনও বিজেপির নেতা-কর্মীদের মধ্যে ঝালমুড়ি বিলি করতে দেখা যায়। আর বুধবার প্রধানমন্ত্রী মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও ঝালমুড়ি খেতে দেখা যায়।

এদিন প্রধানমন্ত্রী হিসেবে কার্যত একটা যুগ পেরলেন মোদী। জাতির উদ্দেশে ভাষণ দিতে গিয়ে এদিন তিনি বলেন, “২০১৪-র আগে কয়েক দশক ধরে প্রবল অস্থিরতা ছিল। যার জন্য দেশের অনেক লোকসানও হয়েছে। আজ দেশের মানুষ একটি স্থির সরকারের কাজ দেখছে।”


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *