Howrah: বসছে ৬০ ফুটের দুর্গা মূর্তি, পাশে ধুনুচি, বদলে যাবে হাওড়ার এই অঞ্চলের চেহারা | 60 ft Durga idol to be installed near Ganga river in howrah, Minister explains planning - 24 Ghanta Bangla News
Home

Howrah: বসছে ৬০ ফুটের দুর্গা মূর্তি, পাশে ধুনুচি, বদলে যাবে হাওড়ার এই অঞ্চলের চেহারা | 60 ft Durga idol to be installed near Ganga river in howrah, Minister explains planning

Spread the love

হাওড়া: ব্রিজ থেকে বিদ্যাসাগর সেতু। গঙ্গার পাড় সংলগ্ন এই বিস্তীর্ণ অঞ্চলের চেহারা বদলে যাবে। হাওড়া (Howrah) গ্র্যান্ড ফরশোর রোডের চেহারাও বদলে যেতে চলেছে। বৃহস্পতিবার সকালে পরিদর্শনে গিয়ে একথাই বললেন উত্তর হাওড়ার বিধায়ক তথা নগরোন্নয়ন প্রতিমন্ত্রী উমেশ রাই। পোর্ট ট্রাস্ট ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে গঙ্গার ঘাটগুলোর সংস্কার ও আধুনিকীকরণের পাশাপাশি তৈরি হবে বিশাল দুর্গা মূর্তি।

মন্ত্রী জানিয়েছেন, প্রায় ৬০ ফুট উচ্চতার ধাতব মূর্তি বসানো হবে গঙ্গার ঘাটে। নাম রাখা হবে ‘দুর্গা শক্তি’। গঙ্গার ঘাট সংলগ্ন অস্থায়ী দোকানগুলোকে সরিয়ে হবে আধুনিকীকরণ। বেশ কয়েকটি ধাপে আধুনিকীকরণের কাজ চলবে।

বৃহস্পতিবার রামকৃষ্ণপুর ঘাট সংলগ্ন এলাকা পরিদর্শনে যান উত্তর হাওড়ার বিধায়ক তথা নগরোন্নয়ন প্রতিমন্ত্রী উমেশ রাই। প্রতিমন্ত্রীর সঙ্গে ছিলেন কেন্দ্রের এনবিসিসি দফতরের পদস্থ আধিকারিকরা। শীঘ্রই কাজ শুরু হবে বলে জানিয়েছেন মন্ত্রী। প্রায় ১ কোটি ৮০ লক্ষ টাকা খরচ করে হবে এই সৌন্দর্যায়নের কাজ। ইতিমধ্যেই সেই দুর্গা প্রতিমার ‘মডেল’-এর ছবি প্রকাশ করা হয়েছে।

উমেশ রাই জানিয়েছেন, ইঞ্জিনিয়াররা জায়গাটা পরিদর্শন করেছেন। দ্রুত শুরু হবে কাজ। তাঁর কথায়, “হাওড়ার চেহারা বদলে যাবে। একটা নিউ লুক দেওয়ার চেষ্টা হচ্ছে। দুর্গাপুজোর আগেই দুর্গাশক্তির কাজ শেষ হবে বলে আশা করা যাচ্ছে।” লন্ডন আই-এর ধাঁচে কলকাতা আই বসানোর পরিকল্পনার কথাও বলেছেন তিনি। সৌন্দর্যায়নের পাশাপাশি অনেকের কর্মসংস্থানের সুযোগ হবে বলেও উল্লেখ করেছেন মন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *