ছাপা হয়ে গিয়েছিল বিয়ের কার্ড, আর্শীবাদের আগেই হবু কনের মাকে নিয়ে পালাল পাত্র
বিয়ের কথা পাকা হওয়ার সময়েই হয়েছিল চার চক্ষুর মিলন। তার পরে লোকচক্ষুর আড়ালে প্রেমের আগুনের আঁচ বাড়তে বেশি সময় লাগেনি। বয়স থেকে সমাজ, এ সবের বাধার তোয়াক্কা না করেই, ‘প্রেমের টানে’ পাত্রের হাত ধরে বাড়ি ছাড়লেন হবু কনের মা। শুধু তাই নয়, প্রেমের বাঁধনকে মজবুত করতে মেয়ের আর্শীবাদের ঠিক আগেই বাধা পড়লেন সাত পাকে। এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে মহারাষ্ট্রের জলগাঁওতে।