Minister Arup Das: ফিজিক্সের 'স্যর'-এর হাতেই রাজ্যের সেচ দফতর, কে এই অরূপ দাস? | Once was a school teacher, Who is Arup Das irrigation minister of West Bengal - 24 Ghanta Bangla News
Home

Minister Arup Das: ফিজিক্সের ‘স্যর’-এর হাতেই রাজ্যের সেচ দফতর, কে এই অরূপ দাস? | Once was a school teacher, Who is Arup Das irrigation minister of West Bengal

Spread the love

কাঁথি: পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠিত হয়েছিল আগেই। এবার দফতর বন্টন করে দেওয়া হল। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) নবগঠিত মন্ত্রিসভায় (West Bengal Cabinet) গুরুত্বপূর্ণ দফতর পেলেন অরূপ দাস। শুভেন্দুর নিজের জেলার প্রতিনিধি তিনি। দক্ষিণ কাঁথির বিধায়ক অরূপকুমার দাস (Arup Das) হলেন বাংলার নয়া সেচমন্ত্রী। তৃণমূল আমলে মানস ভুঁইয়া ছিলেন এই দফতরের মন্ত্রী।

একসময় ছিলেন স্কুলের প্রধান শিক্ষক

অরূপ দাস ছিলেন কাঁথি হাইস্কুলের প্রধান শিক্ষক। তিনি পদার্থবিদ্যায় স্নাতকোত্তর (এমএসসি) ডিগ্রি প্রাপ্ত। শিক্ষক জীবনে তাঁর কর্ম ও শিক্ষাক্ষেত্রে তাঁর বিশেষ সুনাম এবং পরিচিতি ছিল। তবে এর আগে অরূপ দাস সরাসরি রাজনীতিতে যুক্ত না থাকলেও রাজনীতি-মনস্ক মানুষ ছিলেন। পরবর্তীতে বিজেপিতে যোগ দেন। কাউন্সিলর হিসেবেও একসময় কাজ করেছেন তিনি।

শুভেন্দু অধিকারীর হাত ধরেই বিজেপিতে যোগ

২০২১ সালে তিনি শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে যোগ দেন। ওই বছরই দক্ষিণ কাঁথি কেন্দ্র থেকে দাঁড়িয়ে তিনি প্রথমবার বিধায়ক হিসেবে নির্বাচিত হন। পরে অরূপ কুমার দাস কাঁথি সাংগঠনিক জেলার বিজেপি সভাপতিও ছিলেন। কাঁথি পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অরূপ এলাকার কাউন্সিলর হিসেবেও একসময় কাজ করেছেন।

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তিনি দ্বিতীয় বারের জন্য দক্ষিণ কাঁথি থেকে বিধায়ক হিসেবে জয়যুক্ত হন তিনি। এরপরই তিনি রাজ্যের নতুন বিজেপি সরকারের পূর্ণমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। এবার রাজ্যের গুরুত্বপূর্ণ দফতর তাঁর হাতে। বিশেষত বন্যাপ্রবণ এলাকায় সেচ দফতরের বিশেষ ভূমিকা থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *