গম্ভীর-আগরকরের তীব্র মতবিরোধ, সূর্যের বদলে শ্রেয়সকে অধিনায়ক করার নেপথ্যে কী ঘটেছিল?
প্রতিবেদনে আরও বলা হয়েছে, গম্ভীর প্রথমে সঞ্জু স্যামসন (Sanju Samson) এবং ঈশান কিষানের (Ishan Kishan) নামও ভেবেছিলেন। তবে আগরকরের যুক্তি ছিল, যদি IPL-এর পারফরম্যান্স এবং অধিনায়ক হিসেবে সাফল্যকে গুরুত্ব দেওয়া হয়, তা হলে শ্রেয়স অন্যদের থেকে অনেকটাই এগিয়ে।
সূর্যকুমারের জায়গা নিলেন শ্রেয়স
প্রতিবেদন অনুযায়ী, গম্ভীর মনে করেন সাম্প্রতিক পারফরম্যান্স নির্বাচন প্রক্রিয়ায় সবচেয়ে বেশি গুরুত্ব পাওয়া উচিত। তাঁর মতে, দীর্ঘদিন ধরে ব্যাট হাতে ছন্দে না থাকায় সূর্যকুমারের অধিনায়ক হিসেবে জায়গা দুর্বল হয়ে গিয়েছিল। এমনও দাবি করা হয়েছে যে, ২০২৬ সালের IPL চলাকালীনই সূর্যকুমারকে সরানোর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছিল। চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে চ্যাম্পিয়ন করা এবং অধিনায়ক হিসেবে দ্বিপাক্ষিক সিরিজ়ে অপরাজিত থাকার পরও তিনি অধিনায়কত্ব হারান। শেষ পর্যন্ত টি-টোয়েন্টি দল থেকেও বাদ পড়তে হয়েছে তাঁকে।
২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে সূর্যকুমার ৯ ইনিংসে ২৪২ রান করেছিলেন। তাঁর গড় ছিল ৩০.২৫। পুরো প্রতিযোগিতায় মাত্র একটি অর্ধশতরান করতে পেরেছিলেন তিনি। অন্যদিকে, ২০২৩ সালের ডিসেম্বরে অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে সিরিজ়ের পর আর ভারতের হয়ে টি-টোয়েন্টি না খেললেও নির্বাচকদের আস্থা অর্জন করেন শ্রেয়স।