খোকন ফের পুলিশ হেফাজতে, ‘চোর চোর’ স্লোগান আদালত চত্বরে
এই সময়, বর্ধমান: বর্ধমান দক্ষিণের প্রাক্তন বিধায়ক খোকন দাসের ছ’দিন পুলিশ হেফাজত শেষ হওয়ার পরে সোমবার তাঁকে আবারও বর্ধমান সিজেএম আদালতে তোলা হয়। সূত্রের খবর, আদালতে পুলিশ জানিয়েছে তদন্তের সুবাদে বেশ কিছু নতুন তথ্য মিলেছে। তার সঙ্গে রয়েছে আরও কিছু নতুন অভিযোগ। তার তদন্তের জন্য খোকনকে ফের নিজেদের হেফাজতে চায় পুলিশ। বিচারক তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।