উত্তর দমদম পুুরসভায় গণ ইস্তফা, চেয়ারম্যান-সহ পদ ছাড়লেন ২১ কাউন্সিলার - 24 Ghanta Bangla News
Home

উত্তর দমদম পুুরসভায় গণ ইস্তফা, চেয়ারম্যান-সহ পদ ছাড়লেন ২১ কাউন্সিলার

Spread the love

উত্তর দমদম পুরসভায় তৃণমূল কাউন্সিলারদের গণ ইস্তফা। সোমবার, উত্তর দমদম পুরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান- সহ মোট ২১ জন তৃণমূল কাউন্সিলার পদত্যাগ করলেন। ওই পুরসভায় মোট ৩৫টি আসন রয়েছে।

রাজ্যে পালাবদলের পরে একাধিক পুরসভায় কাউন্সিলারদের পদত্যাগের হিড়িক চলছে। সেই তালিকায় এ বার উত্তর দমদম পুরসভা। এর আগে উত্তর ২৪ পরগনায় ব্যারাকপুর শিল্পাঞ্চল ও লাগোয়া একাধিক এলাকার পুরসভায় গণ ইস্তফার ছবি দেখা গিয়েছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *