সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করার সময়ে মৃত্যু চার শ্রমিকের, গুজরাটের ঘটনায় তদন্ত শুরু পুলিশের
সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করার সময়ে মৃত্যু হলো চার শ্রমিকের। গুজরাটের সুরাটের একটি জুয়েলারি তৈরির কারখানার ঘটনা। রবিবারের এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, ট্যাঙ্ক পরিষ্কার করার সময়ে বিষাক্ত গ্যাসের কারণেই মৃত্যু হয়েছে ওই চার জনের। রক্ষণাবেক্ষণের কাজ করার সময় সুরক্ষা বিধি অনুসরণ করা হয়নি বলেও অভিযোগ। এই ঘটনায় কর্তৃপক্ষের কোনও গাফিলতি আছে কি না তাও খতিয়ে দেখছেন পুলিশ আধিকারিকরা।