‘বিবাহিত জীবনের সুখ আসলে…’, ৬১-তে তৃতীয় বিয়ে আমিরের, নেটদুনিয়ার কটাক্ষে রাখি গুলজ়ার বললেন…
নিজের জীবনের উদাহরণ দিয়ে রাখি জানান, গীতিকার গুলজ়ারের সঙ্গে তাঁর বিয়ে হয়েছিল যখন তাঁর বয়স প্রায় ৪০। ১৯৭৩ সালের ১৫ মে গুলজ়ার ও রাখি বিয়ে করেন এবং তাঁদের কন্যা মেঘনার জন্ম হয়। রাখি আরও বলেন যে, আমির খানের সঙ্গে কখনও কাজ করেননি, কিন্তু তাঁকে একজন ভালো ও সৎ মানুষ হিসেবেই চেনেন। রাখির কথায়, ‘আমি চলচ্চিত্র জগতের ভিতরের খবর জানি না। আর আমির খানের সঙ্গে কখনও কাজও করিনি। কিন্তু আমি এটা জানি যে তিনি খুব সৎ একজন মানুষ। আর বিয়ের পরেও তিনি যে ভাবে তাঁর দুই প্রাক্তন স্ত্রীর সঙ্গে বন্ধুত্ব বজায় রেখেছেন, তা আমার ভালো লাগে। এটা তাঁর সম্পর্কে অনেক কিছু বলে দেয়।’