বাড়ল গৃহস্থ LPG সিলিন্ডারের দাম, এক লাফে ২৯ টাকা
Big Breaking: আমজনতার পকেটে আরও চাপ। ফের বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের দাম। ৬ জুন মধ্যরাতের পর থেকে ঘরে ব্যবহৃত রান্নার গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে গেল অনেকটাই। পিটিআই সূত্রের খবর, প্রতিটি ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বেড়েছে ২৯ টাকা। গত তিন মাসে গৃহস্থের এলপিজি সিলিন্ডারের এই নিয়ে দ্বিতীয়বার বাড়ল। অন্য দিকে, এ দিন ৫ কেজি’র ‘ছোটু’ সিলিন্ডারের দাম ১০.৫০ টাকা বাড়ানো হয়েছে।