West Bengal Live News: আগেই পদত্যাগ মেয়রের, এবার বিধাননগর পুরসভায় বসছে প্রশাসক | Events in West Bengal on June 7, watch the live news coverage
কলকাতা: ভাঙছে একের পর এক পুরবোর্ড। টালমাটাল অবস্থা তৃণমূল কংগ্রেসের। এরইমধ্যে বিধাননগর পুরসভার প্রশাসক বসানোর সিদ্ধান্ত নিল রাজ্যের পুর দফতর। দিন কয়েক আগে পদত্যাগ করেছিলেন বিধাননগর পুরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তী। আর এবার বিধাননগর পুরসভায় প্রশাসক বসানোর সিদ্ধান্ত নিল রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর।