Old vs New Tax Regime: 20-30 লক্ষ টাকা আয় হলে কোনটায় কম Tax?
কেন্দ্র সরকার গত কয়েক বছরে নতুন করব্যবস্থাকে আরও আকর্ষণীয় করে তুলেছে। করের হার কমানো হয়েছে, স্ট্যান্ডার্ড ডিডাকশন বাড়ানো হয়েছে। ফলে অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে, করযোগ্য আয় বেশি হলেও নতুন করব্যবস্থায় করের বোঝা কম হচ্ছে।
তবে পুরোনো করব্যবস্থারও বড় সুবিধা রয়েছে। কারণ সেখানে 80C, 80D, হোম লোনের সুদ, HRA-সহ একাধিক করছাড় দাবি করা যায়।