তোলাবাজির পরে এ বার ধর্ষণের চেষ্টার অভিযোগ, ফের জেল হেফাজত অসিত মজুমদারের - 24 Ghanta Bangla News
Home

তোলাবাজির পরে এ বার ধর্ষণের চেষ্টার অভিযোগ, ফের জেল হেফাজত অসিত মজুমদারের

Spread the love

গত ৩১ মে গ্রেপ্তার করা হয় চুঁচুড়া প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল কংগ্রেস নেতা অসিত মজুমদারকে। গত ৩০ মে সোনারপুরে জনরোষে পড়েন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর প্রতিবাদে চুঁচুড়া পিপুলপাতি মোড়ে রাস্তা অবরোধ করে অসিত মজুমদারের নেতৃত্বে বিক্ষোভ দেখায় তৃণমূল। পুলিশের কাজে বাধা, হেনস্থা, বেআইনি ভাবে রাস্তা আটকে রাখার অভিযোগে গ্রেপ্তার করা হয় অসিত মজুমদার-সহ ১০ জনকে। এর পরেই তাঁর বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ আনা হয়। বৃহস্পতিবার পুলিশের কাজে বাধাদান, রাস্তা অবরোধের মামলায় জামিন হয় তাঁর। তবে তোলাবাজির অভিযোগে তাঁর জেল হেফাজত হয়। এর পরে শুক্রবার ফের তাঁকে তোলা হয় আদালতে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *