আদালতে শওকতকে দেখেই ‘চোর-চোর’ স্লোগান
NIA অফিস থেকে ব্যাঙ্কশাল কোর্ট, গোটা রাস্তায় দফায় দফায় প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লাকে দেখে উঠল ‘চোর-চোর’ স্লোগান। নিউ টাউনে NIA অফিসের বাইরে ডিম নিয়ে হাজির হয়েছিলেন অনেকে। শওকতকে বার করা হতেই ছোড়া হলো ডিম। শুরু হয় তুমুল বিক্ষোভ। কিন্তু পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর তৎপরতায় শওকতের গায়ে কিছুই লাগেনি। একইরকম পরিস্থিতি ছিল বিধাননগর হাসপাতাল ও আদালতের বাইরেও। ভাঙড় বোমা মামলায় গ্রেপ্তার হওয়া তৃণমূল নেতাকে দেখে ক্ষোভ উগড়ে দেন বিক্ষোভকারীরা।