Weather Update: শহরজুড়ে অরেঞ্জ অ্যালার্ট, কাকভোরের বৃষ্টিতে জল জমল রাস্তায়, সতর্কতা জারি জেলাগুলিতেও | Weather update of kolkata and west bengal on 5th june friday forecast of heavy rain orange and yellow alert - 24 Ghanta Bangla News
Home

Weather Update: শহরজুড়ে অরেঞ্জ অ্যালার্ট, কাকভোরের বৃষ্টিতে জল জমল রাস্তায়, সতর্কতা জারি জেলাগুলিতেও | Weather update of kolkata and west bengal on 5th june friday forecast of heavy rain orange and yellow alert

Spread the love

সাত সকালে প্রবল বৃষ্টিImage Credit: TV9 Bangla

কলকাতা: পূর্বাভাস ছিল আগেই। অবশেষে গরম থেকে কিছুটা রেহাই পেল দক্ষিণবঙ্গবাসী। শুক্রবার কাকভোর থেকেই প্রবল বৃষ্টি শুরু হয় কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে। সঙ্গে প্রবল বেগে হাওয়া বইতে শুরু করে। ইতিমধ্যেই শহরের একাধিক রাস্তায় জল জমে গিয়েছে। দিনভর এই বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

শুক্রবার সকালেই কলকাতায় জারি হয়েছে কমলা সতর্কতা। সেই সঙ্গে হাওড়া, হুগলি ও উত্তর ২৪ পরগনা জেলাতেও কমলা সতর্কতা জারি থাকছে। তীব্রতা কম থাকলেও বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের আরও একাধিক জেলায়। পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনায় জারি থাকছে হলুদ সতর্কতা।

তবে গত দুদিন ধরে যে তীব্র গরম অনুভূত হচ্ছিল, তার থেকে কিছুটা স্বস্তি মিলল। ঝড়-বৃষ্টিতে সাময়িক স্বস্তি পেল শহরবাসী। কলকাতা ও লাগোয়া জেলায় দমকা হাওয়ার জেরে কার্যত দুর্যোগের পরিস্থিতি তৈরি হয় এদিন সকালে। আর ঝড়ের দাপট কমতে না কমতেই ঝেঁপে বৃষ্টি আসে। এটা প্রাক বর্ষার বৃষ্টি বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা।

সবিস্তারে আসছে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *