জ্যৈষ্ঠ কৃষ্ণা চতুর্থীতে ব্রহ্মা যোগ, জানুন আজকের রাশিফল
আজকের রাশিফল বৃহস্পতিবার ৪ জুন ২০২৬ (Horoscope Today)। চাঁদ আজ ধনু রাশি ছেড়ে মকর রাশিতে গোচর করবে। পঞ্জিকা অনুসারে আজ রাত ১১টা ৩০ মিনিট পর্যন্ত থাকবে জ্যৈষ্ঠ কৃষ্ণা চতুর্থী তিথি।
আজ শুক্লা যোগ ও ব্রহ্মা যোগের প্রভাব থাকছে। পাশাপাশি আজ থাকবে উত্তর আষাঢ় নক্ষত্র ও শ্রবণা নক্ষত্র। জ্যোতিষশাস্ত্র অনুসারে বৃহস্পতিবার হলো শ্রীবিষ্ণুর দিন। আজ ভোর ৪টে ৫১ মিনিটে সূর্যোদয় ও সন্ধে ৬টা ১৯ মিনিটে সূর্যাস্ত হবে। নারায়ণের আশীর্বাদে আজ কোনও কোনও রাশির জাতকদের খুব ভালো কাটতে চলেছে। অন্যান্য রাশির জাতকদের আজ নানা ছোট বড় সমস্যার মুখে পড়তে হবে।
আজ কোন রাশির সময় ভালো, কাদের সাবধান থাকতে হবে, তা বিস্তারিত জেনে নেওয়া যাক।