চোখের নিমেষে বদলায় জীবন, অহংকার হতে পারে পতনের কারণ, কেমন হন মূল নক্ষত্রের জাতকরা? - 24 Ghanta Bangla News
Home

চোখের নিমেষে বদলায় জীবন, অহংকার হতে পারে পতনের কারণ, কেমন হন মূল নক্ষত্রের জাতকরা?

Spread the love

জীবনে ওঠাপড়া

এঁদের জীবনে কখনও দ্রুত সাফল্য আসে, আবার কখনও হঠাৎ করেই বড় ক্ষতির মুখোমুখি হতে হয়। তবে এই উত্থান-পতনের মধ্য দিয়েই তাঁরা আরও পরিণত ও শক্তিশালী হয়ে ওঠেন। তাঁদের মন অত্যন্ত কৌতুহলী, যে কোনও বিষয়ের গভীরে পৌঁছে সত্য খুঁজে বের করার প্রবল ক্ষমতা রাখে। ভাসা ভাসা জ্ঞান তাঁদের মনকে পূর্ণতা দেয় না, তাই যে কোনও বিষয়ে শিকড়ে পৌঁছে তবেই বিশ্রাম নেন।

পুরাণ ও মূল নক্ষত্রের যোগ

পৌরাণিক কাহিনিতেও মূল নক্ষত্রের উল্লেখ রয়েছে। কথিত আছে, রাবণ ও কংস এই নক্ষত্রে জন্মগ্রহণ করেছিলেন। তাঁরা ছিলেন অত্যন্ত জ্ঞানী, শক্তিশালী ও প্রভাবশালী। কিন্তু অহংকার তাঁদের পতনের কারণ হয়েছিল। মূল নক্ষত্র জাতক জ্ঞানী হলেও যদি অহংকার নিয়ন্ত্রণ করতে না পারেন, তা হলে মুখ থুবড়ে পড়তে হয় তাঁদের।

প্রধান শক্তি

মূল নক্ষত্রের জাতকদের প্রধান শক্তি হলো গভীর চিন্তাশক্তি, সত্য অনুসন্ধানের ক্ষমতা এবং নিজের জীবনকে প্রয়োজনে আমূল বদলে ফেলার সাহস।

দুবর্লতা কী?

এই নক্ষত্রের জাতকদের দুর্বলতার মধ্যে রয়েছে অহংকার, সমালোচনা সহ্য করতে না পারা এবং রাগের সময় কঠোর আচরণ। অনেক সময় সেই অহংকারের বশেই নতুন মতামত গ্রহণ করতেও অনীহা দেখান।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *