BIG BREAKING: 'কালীঘাটে' পরপর ফোন! বড় দাবি বিধায়কের, ঋতব্রত-শিবির ছেড়ে দিদির কাছে ফিরতে চাইছেন তৃণমূল MLA-রা! | TMC MLA Mosarraf Hossain claims some MLAs are trying to return to Mamata Banerjee's camp - 24 Ghanta Bangla News
Home

BIG BREAKING: ‘কালীঘাটে’ পরপর ফোন! বড় দাবি বিধায়কের, ঋতব্রত-শিবির ছেড়ে দিদির কাছে ফিরতে চাইছেন তৃণমূল MLA-রা! | TMC MLA Mosarraf Hossain claims some MLAs are trying to return to Mamata Banerjee’s camp

Spread the love

কলকাতা: শুধু যাওয়া-আসা, শুধু স্রোতে ভাষা! বাংলার রাজনীতির পরিস্থিতি বর্ণনা করতে গেলে এমন পংক্তির কথাই মাথায় আসে। বুধবার ৫৮ জন বিধায়ককে নিয়ে বিধানসভায় সাংবাদিক বৈঠক করেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এবার ২৪ ঘণ্টার মধ্যেই নয়া মোড়! কয়েকজন বিধায়কের মুখ থেকে যা শোনা যাচ্ছে, তাতে খেলা ঘুরে যেতে পারে আবারও।

সূত্রের খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ফিরতে চাইছেন একাধিক বিধায়ক। বুধবারই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ৬০ জন বিধায়ক বিরোধী দলের তকমা পেয়েছে। তারপরই একাধিক ফোন যাচ্ছে মমতা-শিবিরে!

ঠিক কী বলেছেন বিধায়ক?

ইটাহারের তৃণমূল বিধায়ক মোশারফ হোসেনের দাবি, বিধানসভায় তৃণমূলের নতুন ব্লক ছেড়ে অনেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ফিরতে চাইছেন। কালীঘাট নেতৃত্বের অধীনে থাকা নেতা বা বিধায়কদের কাছে পরপর অনেকে ফোন এসেছে বলেও দাবি করেছেন তিনি।

মোশারফের দাবি, সই করলেও অনেকেই ফোন করছেন। তাঁরা বলছেন, নেত্রীকে অনুরোধ করে ফিরে যাব। নেত্রী রাস্তায় নামলে সবাই যোগ দেবে বলেও মন্তব্য করেন তিনি। তবে, গত মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায় ধরনায় বসলেও সেখানে মেরেকেটে ১০-এর বেশি বিধায়ককে দেখা যায়নি।

সবিস্তারে আসছে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *