Abhishek Banerjee: 'কেরিয়ার শেষ... ওর বিদেশে চলে যাওয়া উচিৎ', অভিষেকের বিরুদ্ধ ক্ষোভ উগরে দিলেন বর্ষীয়ান নেতা | Abhishek Banerjee's political career end, he should go to abroad - 24 Ghanta Bangla News
Home

Abhishek Banerjee: ‘কেরিয়ার শেষ… ওর বিদেশে চলে যাওয়া উচিৎ’, অভিষেকের বিরুদ্ধ ক্ষোভ উগরে দিলেন বর্ষীয়ান নেতা | Abhishek Banerjee’s political career end, he should go to abroad

Spread the love

অভিষেকের বন্দ্য়োপাধ্যায়Image Credit: PTI

কলকাতা: মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল শেষ। নিশ্চিহ্ন হয়ে গেল। এর জন্যে সম্পুর্ণ দায়ী অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এমনটাই বলেন তৃণমূলের বর্ষীয়ান নেতা তথা ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। তাঁর মতে, চোখের সামনে অভিষেকই শেষ করে দিয়েছেন দলটাকে। অভিষেকের রাজনৈতিক কেরিয়ারের আর কোনও ভবিষ্যৎ নেই বলে মন্তব্য করেছেন তিনি।

অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “অভিষেককে এবার বিদেশে চলে যেতে হবে। নচেৎ অন্য ভবিষ্যৎ অপেক্ষা করছে ওর জন্যে। ওর রাজনৈতিক কেরিয়ার শেষ।” এমনকী ডায়মন্ড হারবারের সাংসদ পদও বাতিল হয়ে যাবে বলে মন্তব্য করেছেন তিনি। কৃষ্ণেন্দুর দাবি, তোলাবাজি থেকে শুরু করে সই জালিয়াতি, এই সব অভিযোগের জেরেই সাংসদ পদ চলে যেতে পারে অভিষেকের।

দলের অন্যতম পুরনো নেতা কৃষ্ণেন্দু। কংগ্রেস থেকে তৃণমূলে আসা নেতা। দলের ‘কর্পোরেট কালচার’ নিয়ে সরব হয়েছেন তিনি। কৃষ্ণেন্দু বলেন, “দল নিশ্চিহ্ন হয়ে গেল। সংঘাতের মধ্যে দিয়ে বড় হয়েছি। তবে এমন যে হবে, নিজেরাও ভাবতে পারছি না। অভিষেক দলটাকে গ্রাইন্ডিং মেশিনে ফেলে শেষ করে দিল।”

সূত্রের খবর, লোকসভার দলনেতা হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অনাস্থা প্রকাশ এখন শুধুই সময়ের অপেক্ষা। নজরে রয়েছে তৃণমূলের সংসদীয় টিম। সূত্রের খবর, দলীয় নেতৃত্বের সঙ্গে যোগাযোগ রাখছেন না একাধিক সাংসদ। সেখান থেকেই বেড়েছে জল্পনা। এদিকে, রাজ্যে বিধানসভায় বিরোধী দল হিসেবে স্বীকৃতি পাওয়া তৃণমূলে নব্য ব্লক স্পষ্ট করে দিয়েছে যে বিধানসভার সঙ্গে অভিষেকের কোনও সম্পর্ক নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *