ভিড় হোল্ডিং সেন্টারে, চলছে ফেরত পাঠানোও - 24 Ghanta Bangla News
Home

ভিড় হোল্ডিং সেন্টারে, চলছে ফেরত পাঠানোও

Spread the love

এই সময়: অনুপ্রবেশের অভিযোগ পেলেই বাংলাদেশিদের ধরে পাঠানো হচ্ছে বিভিন্ন ‘হোল্ডিং সেন্টার’-এ। বৈধ ভাবে ভারতে থাকার কোনও নথি তাঁরা দেখাতে পারছেন না বলে প্রশাসন সূত্রের খবর। এই হোল্ডিং সেন্টারে ক্রমাগত ভিড় বাড়ছে। তাই, আটক করা একাংশকে বাংলাদেশে পুশব্যাক-ও করা হচ্ছে। গত এক সপ্তাহে শুধু উত্তর ২৪ পরগনার হাকিমপুর এলাকা থেকে ৯০০ জন বাংলাদেশি ধরা পড়েছেন। সরকারি একটি সূত্রের দাবি, তাঁদের মধ্যে এই মুহূর্তে স্বরূপনগরের তিনটি হোল্ডিং সেন্টারে রয়েছেন ৩৫০ জন। বাকি ৫৫০ জনকে পাঠিয়ে দেওয়া হয়েছে সীমান্তের ও পারে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *