ব্রিটেনের কিশোরীদের উপরে ‘গ্রুমিং গ্যাং’-এর পাশবিক অত্যাচার প্রকাশ্যে আনলেন সাংসদ - 24 Ghanta Bangla News
Home

ব্রিটেনের কিশোরীদের উপরে ‘গ্রুমিং গ্যাং’-এর পাশবিক অত্যাচার প্রকাশ্যে আনলেন সাংসদ

Spread the love

সাংসদের দাবি, ব্রিটেনের অন্তত ৮৫টি এলাকায় এই গ্যাংয়ের কার্যকলাপ সামনে এসেছে। অভিযোগ, প্রশাসনও এই বিষয়ে বিশেষ তৎপরতা দেখায়নি। উল্লেখ্য, এই গ্যাংয়ের কুকীর্তি প্রথম নজরে এসেছিল ব্রিটেনের ইয়র্কশায়ারের রটারহ্যাম শহরে। ১৯৯৭ থেকে ২০১৩ সালের মধ্যে সেখানে ১,৪০০-রও বেশি শিশু যৌন নির্যাতনের শিকার হয়। অধ্যাপক অ্যালেক্সিস জে-র ২০১৪ সালের একটি প্রতিবেদন অনুসারে, প্রশাসনও এই বিষয়ে কোনওরকম হস্তক্ষেপ করতে অস্বীকার করত। রচডেল, অক্সফোর্ড, টেলফোর্ড এবং ব্রিস্টল-সহ আরও প্রায় ৫০টি শহরে এই একই ঘটনার পুনরাবৃত্তি হয়। ২০২৩ সালে তৎকালীন প্রধানমন্ত্রী ঋষি সুনাক শিশুদের যৌন শোষণ রুখতে একটি টাস্কফোর্স গঠন করেন। এরপরেই ধীরে ধীরে এই গ্যাংয়ের বহু অপরাধী গ্রেপ্তার হয়। সংসদে নিজের বক্তব্যে এই গ্রেপ্তারির কথা তুলে ধরে নির্যাতিতা কিশোরীদের সঠিক বিচারের দাবিও করেন রুপার্ট।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *