টোটোয় চার্জ দিতে গিয়ে দম্পতির মৃত্যু
টোটোর ব্যাটারিতে চার্জ দিতে গিয়ে তড়িদাহত হয়ে মৃত্যু দম্পতির। বুধবার রাতে উলুবেড়িয়া থানার সমরুক বাজারের কাছে উত্তর বাউড়িয়ায় এই ঘটনা ঘটে। মৃতদের নাম অজয় দাস (৫৮) ও সন্ধ্যা দাস (৫০)। দেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।