ISI কে বাঁচানোর চেষ্টা! দেশদ্রোহিতার অভিযোগে জেল হবে মমতার? - 24 Ghanta Bangla News
Home

ISI কে বাঁচানোর চেষ্টা! দেশদ্রোহিতার অভিযোগে জেল হবে মমতার?

Spread the love

কলকাতা:বিধানসভা নির্বাচনে শোচনীয় পরাজয়ের ১ মাসের মধ্যেই ফের বিতর্কে মমতা। (Mamata Banerjee)তৃণমূল কংগ্রেস সুপ্রিমো ও প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি বিতর্কিত বক্তব্য দিয়ে আবার শিরোনামে এসেছেন। বাংলাদেশি ছাত্র …

কলকাতা:বিধানসভা নির্বাচনে শোচনীয় পরাজয়ের ১ মাসের মধ্যেই ফের বিতর্কে মমতা। (Mamata Banerjee)তৃণমূল কংগ্রেস সুপ্রিমো ও প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি বিতর্কিত বক্তব্য দিয়ে আবার শিরোনামে এসেছেন। বাংলাদেশি ছাত্র নেতা শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়ে তাঁর অভিযোগ ঘিরে ভারত-বাংলাদেশ সম্পর্ক এবং জাতীয় নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। মমতা গতকাল বলেছিলেন হাদির হত্যাকারীরা বাংলা থেকে ধরা পড়েছে তা যেন দেশের স্বার্থে প্রকাশ না করা হয়। এরপরেই মমতা বলেন তিনি সব নাম জানেন এবং তা প্রকাশ করলে বাংলাদেশ উত্তাল হবে।

মমতার এই মন্তব্যের জের ছড়িয়ে পড়েছে বাংলাদেশেও। রাজনৈতিক মহলের একাংশের মতে মমতা কৌশলে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের ‘ঢাকা সেল’-কে রক্ষা করার চেষ্টা করছেন।মঙ্গলবার কলকাতায় একটি ছোট প্রতিবাদী সমাবেশে মমতা দাবি করেন, বাংলাদেশ থেকে আসা ওসমান হাদি হত্যার সন্দেহভাজনদের পশ্চিমবঙ্গ পুলিশের এসটিএফ গ্রেফতার করার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাঁকে ফোন করে অনুরোধ করেছিলেন যাতে বিষয়টি প্রকাশ না করা হয়।

আরও দেখুনঃ দিল্লির হোটেলে বিধ্বংসী আগুন! ঝলসে মৃত অন্তত ২১, মরন ঝাঁপ দুই মহিলার

তিনি বলেন, “এটা দেশের স্বার্থে।” মমতা আরও ইঙ্গিত দেন যে, হত্যাকাণ্ডের পেছনের নাম প্রকাশ করলে বাংলাদেশ উত্তাল হয়ে উঠবে এবং তিনি সব জানেন।রাজনৈতিক মহলে এই বক্তব্য নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে। বিজেপি নেতারা বলছেন, নির্বাচনে ভরাডুবির পর মমতা হতাশা থেকে এমন মিথ্যা অভিযোগ তুলছেন। তাঁরা অভিযোগ করেন, মমতা আসলে পাকিস্তানি আইএসআইয়ের স্বার্থ রক্ষা করতে চাইছেন। আবার রাজনৈতিক মহলের একাংশের মতে মমতার এই দেশ বিরোধী কাজের জন্য তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবিও উঠেছে।

ওসমান হাদি ছিলেন ভারত ও হিন্দু-বিরোধী পরিচিত কর্মী। তাঁর হত্যার সঙ্গে আইএসআইয়ের যোগসূত্র থাকতে পারে বলে অনেকে সন্দেহ করেন। অনেকেই মনে করেন হাদির হত্যাকারীরা লুকোনোর জন্য পশ্চিমবঙ্গকেই বেঁচে নিল কেন।নির্বাচনী পরাজয়ের আগে মমতার দল জামায়াতে ইসলামী এবং আইএসআইয়ের সহায়তায় বাংলাদেশ থেকে বড় সংখ্যক অবৈধ অনুপ্রবেশকারী, রোহিঙ্গা ও স্ট্র্যান্ডেড পাকিস্তানিদের পশ্চিমবঙ্গে ঢোকানো হয়েছিল বলে অভিযোগ উঠেছে একাধিক মহলে। কেন্দ্রীয় সরকারের কড়া পদক্ষেপে এই ষড়যন্ত্র ব্যর্থ হয়। অনেকে বলছেন, আইএসআই তৃণমূলকে নির্বাচনী তহবিলও দিয়েছিল। এখন মমতার এই বক্তব্যকে সেই ষড়যন্ত্রেরই অংশ বলে দেখা হচ্ছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *