ATF-র দাম নিয়ন্ত্রণে ১০,০০০ কোটি টাকার তহবিল কেন্দ্রের
পশ্চিম এশিয়ার সংঘাতের জেরে জ্বালানির দাম বাড়ছে। বিমানের জ্বালানি (ATF)-র দাম নিয়ন্ত্রণে রাখতে ১০,০০০ কোটি টাকার এটিএফ প্রাইস স্টেবিলাইজ়েশন ফান্ড (ATF Price Stabilisation Fund) গঠনের অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, বিমান সংস্থা ও যাত্রীদের উপর জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব কমাতেই এই তহবিল তৈরি করা হচ্ছে। ATF-র দাম বৃদ্ধির চাপ সামাল দিতেই এই পদক্ষেপ।