সরকারি জমিতে গড়া বেসরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা হচ্ছে তো? মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে চিঠি আরটিআই কর্মীর - 24 Ghanta Bangla News
Home

সরকারি জমিতে গড়া বেসরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা হচ্ছে তো? মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে চিঠি আরটিআই কর্মীর

Spread the love

উৎপলের দাবি, সরকারি জমি, ভর্তুকি বা অন্যান্য সরকারি সুবিধা পেয়েও পশ্চিমবঙ্গ ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট আইনে নির্ধারিত বিনামূল্যের চিকিৎসা পরিষেবা দিচ্ছে না রাজ্যের অধিকাংশ বেসরকারি হাসপাতাল। তাঁর অভিযোগ, স্বাস্থ্য দপ্তর থেকে তথ্যের অধিকার (আরটিআই) আইনে প্রাপ্ত নথি অনুযায়ী, রাজ্যের ৪৫টি বেসরকারি হাসপাতাল ও স্বাস্থ্য প্রতিষ্ঠান কোনও না কোনও সময়ে সরকারি জমি বা অন্যান্য সরকারি সুবিধা পেয়েছে। সেগুলির মধ্যে হাতেগোনা কয়েকটি শিলিগুড়ি, আসানসোল ও দুর্গাপুরে, আর বাদবাকি সবই কলকাতা ও লাগোয়া শহরতলিতে। অথচ ২০১৭–র পশ্চিমবঙ্গ ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট (রেজিস্ট্রেশন, রেগুলেশন অ্যান্ড ট্রান্সপারেন্সি) আইন অনুযায়ী এই ধরনের প্রতিষ্ঠানগুলির আউটডোরে ২০ শতাংশ এবং ইন্ডোরে ১০ শতাংশ রোগীকে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা দেওয়ার বাধ্যবাধকতা থাকলেও তা তারা মানছে না অধিকাংশ ক্ষেত্রেই।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *