ডিজিটাল প্রচার নয়, ঘরে ঘরে গিয়ে জনসংযোগ বাড়ানোর নির্দেশ নীতিন নবীনের - 24 Ghanta Bangla News
Home

ডিজিটাল প্রচার নয়, ঘরে ঘরে গিয়ে জনসংযোগ বাড়ানোর নির্দেশ নীতিন নবীনের

Spread the love

সোশ্যাল মিডিয়ায় প্রচার যতই বাড়ুক না কেন, রাজনৈতিক সংগঠনকে শক্তিশালী করতে শেষ পর্যন্ত মানুষের কাছেই পৌঁছতে হবে। শুধু ডিজিটাল প্রচারে ভরসা না করে নেতা-কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে সাধারণ …

সোশ্যাল মিডিয়ায় প্রচার যতই বাড়ুক না কেন, রাজনৈতিক সংগঠনকে শক্তিশালী করতে শেষ পর্যন্ত মানুষের কাছেই পৌঁছতে হবে। শুধু ডিজিটাল প্রচারে ভরসা না করে নেতা-কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ বাড়ানোর নির্দেশ দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন (Nitin Nabin Meeting) । সম্প্রতি নরেন্দ্র মোদি সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে কর্মসূচির রূপরেখা ঠিক করতে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন তিনি। সেই বৈঠকেই দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে একাধিক গুরুত্বপূর্ণ বার্তা দেন বিজেপি নেতৃত্বকে।

বৈঠকে উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন রাজ্যের বিজেপি সভাপতি ও সাধারণ সম্পাদকরা। পশ্চিমবঙ্গের পক্ষ থেকে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্যও। সূত্রের খবর, (Nitin Nabin Meeting) বৈঠকে সার্বিক সাংগঠনিক বিষয়ের পাশাপাশি পশ্চিমবঙ্গ নিয়েও বিশেষ আলোচনা হয়। যদিও বাংলায় এখনও বিজেপি সরকার গঠন করতে পারেনি, তবুও রাজ্যে দলের সংগঠনকে আরও মজবুত করার লক্ষ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ দেন নীতিন নবীন।

বৈঠকে বিজেপির সর্বভারতীয় সভাপতি স্পষ্ট করে দেন যে অতিরিক্ত সোশ্যাল মিডিয়া নির্ভরতা দলের পক্ষে দীর্ঘমেয়াদে কার্যকর হবে না। বর্তমানে রাজনৈতিক প্রচারের বড় অংশ ডিজিটাল মাধ্যমে পরিচালিত হলেও, ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগের বিকল্প নেই বলেই মনে করছে দলের কেন্দ্রীয় নেতৃত্ব। সেই কারণেই কর্মীদের (Nitin Nabin Meeting) মানুষের দরজায় দরজায় পৌঁছে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজ এবং জনকল্যাণমূলক প্রকল্পের কথা তুলে ধরার নির্দেশ দেওয়া হয়েছে। নীতিন নবীনের মতে, ভোটারদের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক গড়ে তোলা এখন সময়ের দাবি। শুধুমাত্র অনলাইন প্রচার বা সামাজিক মাধ্যমে পোস্ট করে মানুষের মন জয় করা সম্ভব নয়। তৃণমূল স্তরে পৌঁছে মানুষের সমস্যা, চাহিদা এবং প্রত্যাশা সম্পর্কে জানতে হবে। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের সাফল্য এবং বিভিন্ন প্রকল্পের সুফল সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করার জন্যও জোর দেওয়া হয়েছে।

শুধু কর্মীদের জন্যই নয়, (Nitin Nabin Meeting) রাজ্য সভাপতি এবং সাধারণ সম্পাদকদের জন্যও বিশেষ নির্দেশ দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। তিনি বলেছেন, দলের নিচুতলার কর্মীদের অভাব-অভিযোগ গুরুত্ব দিয়ে শুনতে হবে। অনেক সময় কর্মীরা নিজেদের সমস্যার কথা নেতৃত্বের কাছে তুলে ধরার সুযোগ পান না। ফলে সংগঠনের মধ্যে অসন্তোষ তৈরি হতে পারে। সেই পরিস্থিতি এড়াতে নেতৃত্বকে আরও সংবেদনশীল হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এছাড়াও কর্মীদের মতামত এবং ইচ্ছাকে যথাযথ গুরুত্ব দেওয়ার উপর জোর দিয়েছেন নীতিন নবীন। দলের সাংগঠনিক শক্তি বাড়াতে হলে কর্মীদের মনোবল উচ্চ পর্যায়ে রাখা অত্যন্ত জরুরি বলে মনে করছে কেন্দ্রীয় নেতৃত্ব। সেই কারণে প্রতিটি স্তরে কর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখা এবং তাঁদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *