কায়দা জানলেই চুলে আসবে ন্যাচারাল কার্ল, শাশুড়ির দেওয়া হ্যাক শেয়ার করলেন সোনাক্ষী
নরম ও প্রাকৃতিক টেক্সচারের কার্ল পেতে সোনাক্ষী একটি সহজ পদ্ধতি শেয়ার করেছেন।
১. প্রথমে ঠান্ডা ফ্ল্যাক্সসিড জেল চুলের বিভিন্ন সেকশনে ভালো করে লাগিয়ে নিন।
২. এর পর চুলগুলোকে ছোট ছোট ভাগে ভাগ করে বিনুনি (Tiny Braids) বেঁধে নিন।
৩. এই বিনুনিগুলো সারারাত ও ভাবেই রেখে দিন।
৪. পরদিন সকালে বিনুনিগুলো খুলে ফেললেই পেয়ে যাবেন রাসায়নিক ও হিট ছাড়া চমৎকার, ঢেউ খেলানো প্রাকৃতিক কার্ল।