সীমাহীন দূরত্বের এই গল্পে প্রবল ভাবে মিশে রইল ঘরে ফেরার টানও
আরাত্রিকা দে
কিছু ছবি বড় কোনও ঘটনা বা নাটকীয় মোড়ের উপরে ভিত্তি করে তৈরি হয় না। বরং জীবনের খুব সাধারণ মুহূর্তগুলোকেই এমন ভাবে তুলে ধরে যে, সেগুলোই দর্শকের মনে দীর্ঘস্থায়ী ছাপ ফেলে। পৃথা চক্রবর্তীর ‘ফেরা’ সেই ধরনেরই একটি ছবি। বাবা-ছেলের সম্পর্ক, বাড়ি ছেড়ে দূরে চলে যাওয়ার যন্ত্রণা, এবং সময়ের সঙ্গে জমে ওঠা না-বলা অভিমান— এই পরিচিত উপাদানগুলোকে ঘিরেই গড়ে উঠেছে ছবির গল্প।