নিজস্ব ফিনটেক সংস্থা তৈরির ভাবনা এলআইসি–র - 24 Ghanta Bangla News
Home

নিজস্ব ফিনটেক সংস্থা তৈরির ভাবনা এলআইসি–র

Spread the love

উন্নত ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে এলআইসি বরাবরই অগ্রণী ভূমিকা পালন করেছে বলে দাবি দোরাইস্বামীর। তিনি জানান, সংস্থার নিজস্ব সফ্টওয়্যার উন্নয়ন কেন্দ্র রয়েছে, যেখানে বিপুল সংখ্যক কর্মী এলআইসির প্রয়োজন অনুযায়ী সফ্টওয়্যার তৈরি করে থাকে। তবে, শুধুমাত্র নিজস্ব পরিকাঠামোর উপরে নির্ভর করে বর্তমান প্রতিযোগিতার বাজারে টিকে থাকা সম্ভব নয় বলেও তিনি মনে করেন। নতুন প্রযুক্তি, আধুনিক পরিকাঠামো এবং উন্নত প্ল্যাটফর্ম গড়ে তুলতে বিভিন্ন তথ্যপ্রযুক্তি পরিষেবা প্রদানকারী সংস্থার সহযোগিতা প্রয়োজন। তাই নিজস্ব দক্ষতার সঙ্গে অন্য সংস্থার প্রযুক্তিগত সহায়তা—দুইয়ের সমন্বয়েই ভবিষ্যতের পথ তৈরি করতে চাইছে এলআইসি।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *