কাঁসাই নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল ৩ কিশোর
কাঁসাই নদীতে স্নান করতে নেমে বিপত্তি। নদীর জলে তলিয়ে মৃত্যু তিন বন্ধুর। মৃতদের নাম নিখিল চারি (১৬), জেনিথ চারি (১৭), ক্যালেব ডি বাঙ্গ (১৬)। তারা খড়্গপুরের ২৮ নম্বর ওয়ার্ডের মাঝিপাড়ার বাসিন্দা। সোমবার সকালে কাঁসাই নদীর এনিকেত বাঁধের কাছের ঘটনা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় খড়্গপুর থানার পুলিশ। তারা সকলকে উদ্ধার করে খড়্গপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানে তিন কিশোরকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।