‘একেবারে নিখুঁত পারফরম্যান্স...’, দলকে জিতিয়ে আবেগ ধরে রাখতে পারলেন না কোহলি - 24 Ghanta Bangla News
Home

‘একেবারে নিখুঁত পারফরম্যান্স…’, দলকে জিতিয়ে আবেগ ধরে রাখতে পারলেন না কোহলি

Spread the love

চাপ কম ছিল, আত্মবিশ্বাস ছিল বেশি

কোহলি বলেন, এই বার দলে আগের মতো চাপ অনুভূত হয়নি, কারণ সবাই জানতেন তাঁরা কী করতে পারেন। কোহলির দাবি, ‘আমি কয়েক জন খেলোয়াড়কে বলেছিলাম, গত বছরের মতো চাপ এ বার একেবারেই লাগছে না। আমরা জানতাম আমাদের দলে কতটা ক্ষমতা আছে। আমরা লিগ তালিকার শীর্ষে ছিলাম। আর এই সাফল্যের পিছনে কারণ ছিল আমাদের পারফরম্যান্স।’

তিনি আরও যোগ করেন, ‘আমরা শুধু একটা কথাই বলেছিলাম— নিজেদের ক্রিকেট খেলতে হবে, পরিকল্পনা ঠিক ভাবে করতে হবে। যদি আমরা সেটা ঠিক ভাবে করি, তা হলে আমরাই সেরা দল। আমরা লিগ পর্বেও সেটা প্রমাণ করেছি।’

কোহলির মতে, দলের শান্ত থাকা, অভিজ্ঞতা এবং পরিণত মানসিকতাই ফাইনালে বড় পার্থক্য তৈরি করেছে। তিনি অকপটে বলে দেন, ‘আজও আমাদের খেলোয়াড়দের দক্ষতা, পরিণত মানসিকতা এবং ঠাণ্ডা মাথায় পারফরম্যান্স করাটা খুব ভালো ভাবে দেখা গিয়েছে। এটা ছিল একেবারে নিখুঁত পারফরম্যান্স।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *