‘আমরা কি কেউ নই…’, জ্যামে আটকে অন্তঃসত্ত্বা স্ত্রী, অভিনব কায়দায় প্রতিবাদ স্বামীর
সূত্রের খবর, রাস্তার মাঝখানে বসে থাকার কারণে ওই ব্যক্তির সঙ্গে তর্কাতর্কি শুরু হয় কর্তব্যরত ট্র্যাফিক ইন্সপেক্টরের। ওই ব্যক্তি পুলিশকে বলেন, ‘আমার স্ত্রী অন্তঃসত্ত্বা। আমাদেরও কাজ থাকে। রাজ্যপাল VIP হতে পারেন। কিন্তু তা বলে আমরা কি কেউ নই?’ এর পরে পুলিশ তাঁকে রাস্তা থেকে উঠে পাশে দাঁড়াতে বললে ওই ব্যক্তি স্পষ্ট ‘না’ জানিয়ে দেন।