‘RCB-র সমর্থকদের সঙ্গে অন্যায় হয়েছে’, বিরাটদের জয়ের পরেই ক্ষোভ উগরে দিলেন শিবকুমার
IPL-এর ফাইনাল বেঙ্গালুরুতে হওয়ার কথা ছিল বলে দাবি করেছেন শিবকুমার। কিন্তু রাজনৈতিক কারণে তা গুজরাটে সরিয়ে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ তাঁর। শিবকুমার লিখেছেন, ‘RCB-র ম্যাচটা বেঙ্গালুরুতে হওয়ার কথা ছিল। আমাদের সঙ্গে অন্যায় হয়েছে। রাজনৈতিক কারণে ম্যাচটি এখান থেকে অন্যত্র সরিয়ে দেওয়া হয়।’ জয়ের মুহূর্তে কি প্রাদেশিকতার তাস খেললেন শিবকুমার? তাঁর X পোস্ট দেখে এমন প্রশ্ন তুলেছেন অনেকেই। তবে কর্নাটকের হবু মুখ্যমন্ত্রী বলছেন, ‘এর বেশি আর কিছু বলতে চাই না।’