Breaking News Live: রাজ্যের পূর্ণাঙ্গ মন্ত্রিসভায় শপথগ্রহণ, জায়গা পাবেন কোন ৩৫ জন বিধায়ক?
রাজ্যের পূর্ণাঙ্গ মন্ত্রিসভায় আজ শপথ নেবেন ৩৫ জন বিধায়ক
রাজ্য়ে প্রথমবার ক্ষমতায় এসেছে বিজেপি সরকার। মুখ্যমন্ত্রী হয়েছে শুভেন্দু অধিকারী। তাঁর নেতৃত্বে সোমবার গঠিত হতে চলেছে পূর্ণাঙ্গ মন্ত্রিসভা। এ দিন সকাল ১১টায় লোকভবনে ৩৫ জন বিধায়ক মন্ত্রী পদে শপথ নিতে চলেছেন। কিন্তু কারা মন্ত্রিসভায় জায়গা পেতে চলেছেন, তা এখনও স্পষ্ট ভাবে জানা যায়নি।
আজ থেকে সরকারি বাসে টিকিট নয় মহিলা যাত্রীদের
আজ, সোমবার থেকে চালু হচ্ছে বাসে মহিলাদের নিখরচায় যাতায়াত। রাজ্যের সমস্ত সরকারি বাসেই মিলবে এই পরিষেবা। এ দিন সকাল থেকেই বাসস্ট্যান্ডগুলিতে বেশ ভালোই ভিড় দেখা গিয়েছে। তবে এই পরিষেবার জন্য রাজ্য পরিবহণ দপ্তরের তরফে একগুচ্ছ নির্দেশিকা জারি করা হয়েছে। এর পাশাপাশি সোমবার থেকেই শুরু হচ্ছে রাজ্য সরকারের ‘অন্নপূর্ণা যোজনা’র কাজ। ওই দিন থেকে সরকারি কর্মচারীরা বাড়ি বাড়ি গিয়ে এ বিষয়ে ফর্ম ফিলআপ করানোর কাজ করবেন বলেই নবান্ন সূত্রে খবর।
সোমবার বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলায়?
সোমবার ঝড়বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। দুই মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রামে ঝড়বৃষ্টির সম্ভবনা বেশি। তবে বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হতে পারে কলকাতাতেও। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজকের পর থেকে ধীরে ধীরে বাড়বে দক্ষিণবঙ্গের তাপমাত্রা।