সম্পর্কে টানাপড়েনের জেরে যুবকের রহস্যমৃত্যুর ঘটনায় উত্তপ্ত হয়ে উঠল বারুইপুর। পুলিশ জানিয়েছে, মৃতের নাম অরুণাভ হালদার (৩৬)। রূপা দাস নামে বিবাহিত এক তরুণীর সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বলে অভিযোগ। ওই তরুণীকেই কাঠগড়ায় তুলেছেন স্থানীয় বাসিন্দা এবং মৃতের পরিবারের লোকজন। বারুইপুরের ফুলতলার নেতাজিনগর এলাকায় রবিবারের ঘটনা। মঙ্গলবার অভিযুক্তদের গ্রেপ্তারির দাবিতে থানার সামনে স্থানীয়দের বিক্ষোভের পরে […]