ইসলামপুর : উত্তর দিনাজপুর জেলায় অবস্থিত ইসলামপুর বিধানসভা কেন্দ্র। এটি রায়গঞ্জ লোকসভার অন্তর্গত। ১৯৫৭ সালে গঠিত হয়। এক সময় এটি বিহারের পুর্নিয়া জেলার অংশ ছিল। উত্তর দিনাজপুরের রাজনীতিতে অন্যতম গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্র। ইসলামপুরের রাজনীতিতে প্রথম দিকে কংগ্রেসের আধিপত্য ছিল। পরবর্তীকালে বারবার রাজনৈতিক পালাবদল ঘটেছে। ১৯৭৭ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত বাম ও কংগ্রেস দ্বিমুখী লড়াই ছিল। […]