এই সময়: রাজ্যে পালাবদলের আবহে যখন এলাকায় এলাকায় তৃণমূলের কার্যালয়ে ভাঙচুর, দখলের অভিযোগ উঠছে, ঠিক তখনই ১২–১৫ বছর বন্ধ কার্যালয় পুনরুদ্ধার শুরু করেছে সিপিএম। যেহেতু সিপিএমের সঙ্গে গত পনেরো বছরে এ রাজ্যে প্রত্যক্ষ কোনও লড়াই ছিল না বিজেপির, ফলে পার্টি অফিস পুনরুদ্ধারে সিপিএম কর্মীদের তেমন বাধাও পেতে হচ্ছে না নব্য–শাসকের কাছে। এরই মধ্যে যদিও মুর্শিদাবাদের জিয়াগঞ্জে […]