এই সময়, পুরুলিয়া: রাজনৈতিক তর্কের জেরে ঘটা সংঘর্ষে জখম এক তৃণমূল নেতার মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে পুরুলিয়ার কাশীপুরে। মৃতের নাম চিত্তরঞ্জন মণ্ডল (৬১), বাড়ি কাশীপুর থানার মণিপুর গ্রামে। বড়রা অঞ্চল তৃণমূলের সভাপতিও ছিলেন তিনি। ২৪ এপ্রিল ভোটের পরদিন থেকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বুধবার রাতে সেখানে তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে […]